ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে সাংবাদিক নেতা মোঃ সোহেলের উপর সন্ত্রাসী হামলা, আটক ২

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক মোঃ সোহেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার সিটি সেন্টার সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বপরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার ঘটনায় মোঃ সোহেল গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই সাভার মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

সাভার উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত বিচার দাবি করা হয়েছে। এ ঘটনায় সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সাভার মডেল থানার ওসি বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাভারে সাংবাদিক নেতা মোঃ সোহেলের উপর সন্ত্রাসী হামলা, আটক ২

আপডেট সময় ০৮:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫