প্রেস রিপোর্টঃ কুয়েত অবস্থানরত ভ্রাতৃবন্ধুদের মাঝে “চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের” উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে এক আড়ম্বরপূর্ণ কোলাহলময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। গত বুধবার ২৭মে ঈদুল আযহার দিন বিকাল ৫.০০ টায় শুরু হওয়া এ প্রীতি ঈদ পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পুলকসঞ্চারি খেলাধুলা এবং পুরস্কার বিতরনী। কুয়েতের সালমিয়া সমুদ্রপাড়ে নয়নাভিরাম সবুজ খোলা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের সভাপতি নুরুল হক। পরিচালনায় ছিলেন সেক্রেটারি মাইন উদ্দিন। শেষাংশে আমন্ত্রিত মেহমানদের ঈদ কোলাকুলি এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী ও খাবারের আয়োজনে ছিল এক ভ্রাতৃমুখর শৃঙ্খলাপূর্ণ মনোরম পরিবেশ। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে অনলাইনে যুক্ত হয়ে “ইদ মোবারকি” আলোচনা পেশ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মেয়রপ্রার্থী জননেতা মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল, শহীদুল্লাহ্ প্রমুখসহ ফাউন্ডেশনের আরো নেতৃবৃন্দ। পরিশেষে ‘আবারো দেখা হবে’ এই বার্তাসমেত আনন্দঘন মুখরিত পরিবেশে বিজয়ী রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে পুরস্কার বিতরনীর মাধ্যমে এবারের মত উক্ত মিলনমেলার পরিসমাপ্তি টানা হয়
কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত

















