ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা: বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী কমান্ডার

ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী কমান্ডার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র একজন রাষ্ট্রনায়কই ছিলেন না তিনি ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ ও আত্মত্যাগ দেশের প্রতিটি গণতন্ত্রগামী মানুষের অনুপ্রেরণার উৎস। শুক্রবার (৩০মে) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মহান এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন প্রয়াত নেতা শহীদ জিয়াউর রহমানের জন্য যেনো আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করে। আর দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও এসময় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা: বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী কমান্ডার

আপডেট সময় ১২:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫