ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চাঁদপুর জেলা সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।সোমবার (২ জুন ২০২৫) সকাল সাড়ে ৭টায় তাকে রাজধানী ঢাকায় তার মেয়ের শান্তিনগরস্থ বাসা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে বলে ঐ সূত্রটি জানায়। তার বিরুদ্ধে চাঁদপুরে কোনো মামলা না থাকলেও ঢাকার কদমতলীর ঘটনায় গ্রেফতার দেখানো হতে পারে। তিনি সম্প্রতি চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বাসা ছেড়ে ঢাকায় মেয়ের বাসায় অবস্থান করছিলেন। শনিবার (৩১ মে ২০২৫) তিনি ঢাকা থেকে চাঁদপুর এসেছিলেন এবং আবার ঢাকায় ফিরে গিয়েই গ্রেফতার হলেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ০৩:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫