ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ঈদকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ঈদুল আজহাকে পুজি করে বাস সহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মধুপুর বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বৃহস্পতিবার (৫জুন) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ডে দূরপাল্লার বিনিময় বাস, প্রান্তিক বাস, জামালপুর গামী বাস, শেরপুর গামী বাস, উত্তরবঙ্গগামী বাস এবং সিএনজি পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ঈদ সামনে রেখে বেশি মুনাফার লক্ষ্যে মিষ্টি বিক্রেতাগন মিষ্টির প্যাকেটের ওজন বৃদ্ধি করার অভিযোগে তাদেরকে সর্তক করা সহ দোকানে মজুদ রাখা মিষ্টির প্যাকেট ধংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।
এসময় মধুপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান সহ সেনাবাহিনীর একটি চৌকস টীম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মধুপুরে ঈদকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

আপডেট সময় ০৩:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫