ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে খড়ের গাদায় আগুন, ব্যবসায়ীর ১০-১২ লক্ষ টাকার ক্ষতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আল আমিন
, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বিশিষ্ট খড় ব্যবসায়ী ও রাব্বির বাবা নুরুজ্জামানের প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে গত ৯ই মে, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে। পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা থেকে হিলি রোডের পশ্চিম পাশে অবস্থিত খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুজ্জামান পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বির পিতা। তিনি দীর্ঘদিন ধরে খড় ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বিশাল পরিমাণ খড় সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খড় ব্যাবসায়ী ও তার ছেলে হাসানুর রহমান রাব্বি বলেন, আমি এবং আমার বাবা সহ দৈর্ঘ্য দিন যাবৎ সততার সাথে এলাকায় খড়ের ব্যাবসা করে আসতেছি, কিন্তু কে বা কাহারা পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়, আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে পাঁচবিবির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ময়নুল ইসলাম বলেন, আমরা আগুন লাগার খবর পেয়েছি, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পাঁচবিবিতে পরিকল্পিতভাবে পেট্রোল দিয়ে খড়ের গাদায় আগুন, ব্যবসায়ীর ১০-১২ লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় ১২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫