ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে ১০০ জন নারী কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ ও প্রশিক্ষণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নয়ন হোসেন
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১০০ জন নারী কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
হারভেস্টপ্লাস রিঅ্যাক্টস-ইন প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫ হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হারভেস্টপ্লাস ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাবজনিত বিভিন্ন লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০২ জাতের ধানে বিদ্যমান জিংকের পরিমাণ, জিংকসমৃদ্ধ ধান উৎপাদনের কৌশল, উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি এবং ফলন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে মোট ১০০ জন নারী কৃষকের মাঝে জনপ্রতি ৪ কেজি হারে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেদুরা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. আলমগীর, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি মোবিলাইজার রবিনাথ রায়, কৃষি উপসহকারী মো. রাজেকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকগণ।

বক্তারা বলেন, জিংকসমৃদ্ধ ধান চাষের মাধ্যমে একদিকে যেমন পুষ্টিগুণসম্পন্ন খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে নারী কৃষকদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে।

ট্যাগস :

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

হরিপুরে ১০০ জন নারী কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ ও প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

নয়ন হোসেন
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১০০ জন নারী কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
হারভেস্টপ্লাস রিঅ্যাক্টস-ইন প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫ হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হারভেস্টপ্লাস ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাবজনিত বিভিন্ন লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ব্রি ধান-৭৪ ও ব্রি ধান-১০২ জাতের ধানে বিদ্যমান জিংকের পরিমাণ, জিংকসমৃদ্ধ ধান উৎপাদনের কৌশল, উন্নত বীজ সংরক্ষণ পদ্ধতি এবং ফলন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে মোট ১০০ জন নারী কৃষকের মাঝে জনপ্রতি ৪ কেজি হারে জিংকসমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেদুরা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. আলমগীর, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি মোবিলাইজার রবিনাথ রায়, কৃষি উপসহকারী মো. রাজেকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকগণ।

বক্তারা বলেন, জিংকসমৃদ্ধ ধান চাষের মাধ্যমে একদিকে যেমন পুষ্টিগুণসম্পন্ন খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে নারী কৃষকদের দক্ষতা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481