সদর উপজেলা প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা মার্চ) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে
এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবির আহমদ সোহেল, দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, লন্ডন প্রবাসী ও সমাজসেবী হেলাল চৌধুরী, মেসার্স ইনতিয়াজ আলী হার্ডওয়্যারের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো: ইনতিয়াজ আলী, দৈনিক ঢাকার ঢাকের সিলেট ব্যুরো এমদাদুর রহমান চৌধুরী জিয়া, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো: ফখর উদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সদস্য মো: শামীম মিয়া, পরিচিতি বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি রাজন আহমদ আরিয়ান।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক জালাল জয়, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক মো: মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক মো: সাইফুল ইসলাম, মহিলা সম্পাদক মো: হ্যাপী জান্নাত, সিনিয়র সদস্য হাসান মোহাম্মদ বদরুল, মো: দুলাল আহমদ, সদস্য মেহেদী হাসান রাতুল, আজিজুর রহমান জুনায়েদ, আবু মূসা সরকার, জাইনুল হোসেন সোহাগ, তারেক নাজিম প্রমুখ। অনুষ্ঠানে দলীয়ভাবে ইসলামী সংগীত পরিবেশ করেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেটী চ্যানেল গ্রুপের পরিচালক মো: শফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনলাইন গণমাধ্যমই ভবিষ্যৎ। বর্তমান ডিজিটালের এই যুগে সংবাদপত্রের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। দ্রুততম সময়ে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে অনলাইন নিউজ পোর্টালগুলো এখন সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তিনি আরও বলেন, দ্রুত সংবাদ দেওয়ার প্রতিযোগিতায় যেন খবরের সত্যতা ও বস্তুনিষ্ঠতা হারিয়ে না যায়, সেদিকে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। তিনি অপ-সাংবাদিকতা রোধে এবং পেশাদারিত্ব বজায় রাখতে সকল অনলাইন সাংবাদিকদের এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার উদারত আহ্বান জানান।
নিজস্ব সংবাদ : 















