ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় প্রকৌশলীদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ-
গাইবান্ধায় প্রকৌশলীদের সম্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ১৫ই রমজান গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।প্রধান আলোচক হিসেবে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইঞ্জি. মোঃ আব্দুস সাত্তার শাহ্, কেন্দ্রীয় সভাপতি, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং যুগ্ম আহ্বায়ক ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মোঃ আরিফুল ইসলাম, সহকারী অঞ্চল পরিচালক, এফডিইবি বগুড়া এবং মুহাম্মদ খায়রুল আমিন, উপদেষ্টা, এফডিইবি গাইবান্ধা জেলা।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জি. মোঃ মিজানুর রহমান, ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, ইঞ্জি. মোঃ শফিকুল ইসলাম এবং রাশেদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. মোঃ আঃ আউয়াল, সভাপতি, এফডিইবি গাইবান্ধা জেলা।আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও সমাজের উন্নয়নে প্রকৌশলীদের পেশাগত দায়িত্বের পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক চেতনা ধারণ করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত।

গাইবান্ধায় প্রকৌশলীদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃ-
গাইবান্ধায় প্রকৌশলীদের সম্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ১৫ই রমজান গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।প্রধান আলোচক হিসেবে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইঞ্জি. মোঃ আব্দুস সাত্তার শাহ্, কেন্দ্রীয় সভাপতি, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং যুগ্ম আহ্বায়ক ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মোঃ আরিফুল ইসলাম, সহকারী অঞ্চল পরিচালক, এফডিইবি বগুড়া এবং মুহাম্মদ খায়রুল আমিন, উপদেষ্টা, এফডিইবি গাইবান্ধা জেলা।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জি. মোঃ মিজানুর রহমান, ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, ইঞ্জি. মোঃ শফিকুল ইসলাম এবং রাশেদুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. মোঃ আঃ আউয়াল, সভাপতি, এফডিইবি গাইবান্ধা জেলা।আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ ও সমাজের উন্নয়নে প্রকৌশলীদের পেশাগত দায়িত্বের পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক চেতনা ধারণ করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481