ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রংপুর মহানগরীতে আরপিএমপির বিশেষ নিরাপত্তা নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধিঃ
আসন্ন থার্টি ফার্স্ট নাইট–২০২৫ উদ্‌যাপন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

আরপিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১শে ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে ১লা জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ খ্রি. রাত ১২টা পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকায় সব ধরনের জনসমাবেশ, আনন্দ র‍্যালি, সভা, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল ও লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এছাড়া আতশবাজি, পটকাবাজি, ক্ষারজাতীয় বা বিস্ফোরক দ্রব্যসহ যেকোনো ধরনের ক্ষতিকর ও পরিবেশদূষণকারী বস্তু বহন, ব্যবহার ও ফোটানোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রংপুর মহানগরীতে আরপিএমপির বিশেষ নিরাপত্তা নির্দেশনা

আপডেট সময় ১২:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

রংপুর প্রতিনিধিঃ
আসন্ন থার্টি ফার্স্ট নাইট–২০২৫ উদ্‌যাপন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

আরপিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১শে ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে ১লা জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ খ্রি. রাত ১২টা পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকায় সব ধরনের জনসমাবেশ, আনন্দ র‍্যালি, সভা, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল ও লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এছাড়া আতশবাজি, পটকাবাজি, ক্ষারজাতীয় বা বিস্ফোরক দ্রব্যসহ যেকোনো ধরনের ক্ষতিকর ও পরিবেশদূষণকারী বস্তু বহন, ব্যবহার ও ফোটানোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481