ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে এক বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নিফুল মিয়াকে (৪২) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী বাক-প্রতিবন্ধী হলেও ইশারার মাধ্যমে নিজের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকাকালে অভিযুক্ত নিফুল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে চলে যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল ২০২৬) ভোরে র‍্যাব-১৩, রংপুর ও গাইবান্ধার একটি যৌথ দল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

রংপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার।

রংপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার।

আপডেট সময় ১০:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

মনোয়ারুল ইসলাম রংপুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে এক বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নিফুল মিয়াকে (৪২) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব জানায়, ভুক্তভোগী নারী বাক-প্রতিবন্ধী হলেও ইশারার মাধ্যমে নিজের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। গত ৩১ জুলাই ২০২৫ তারিখে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকাকালে অভিযুক্ত নিফুল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে চলে যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ এপ্রিল ২০২৬) ভোরে র‍্যাব-১৩, রংপুর ও গাইবান্ধার একটি যৌথ দল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481