ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ধানের শীষের পক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, শেরপুর।
শেরপুর সদর-১ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নিয়ামুল হাসান আনন্দের নেতৃত্বে শহরের থানা মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শেরীপাড়া, চাপাতলি, বাসস্ট্যান্ড, খোয়ারপাড় মোড়, দিঘারপাড়, শেখহাটি বাজার ও বটতলা মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় বিএনপির পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা, শহর ও থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন সড়কে ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

নিয়ামুল হাসান আনন্দ বলেন, “ধানের শীষ জনগণের প্রতীক। এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি, মাঠেই থাকব। ভোটের দিন পর্যন্ত ঘরে ফিরব না।”

নেতাকর্মীরা জানান, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয়ভাবে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

শেরপুরে ধানের শীষের পক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা।

আপডেট সময় ০৯:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

জেলা প্রতিনিধি, শেরপুর।
শেরপুর সদর-১ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নিয়ামুল হাসান আনন্দের নেতৃত্বে শহরের থানা মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শেরীপাড়া, চাপাতলি, বাসস্ট্যান্ড, খোয়ারপাড় মোড়, দিঘারপাড়, শেখহাটি বাজার ও বটতলা মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় বিএনপির পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা, শহর ও থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন সড়কে ধানের শীষ প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

নিয়ামুল হাসান আনন্দ বলেন, “ধানের শীষ জনগণের প্রতীক। এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি, মাঠেই থাকব। ভোটের দিন পর্যন্ত ঘরে ফিরব না।”

নেতাকর্মীরা জানান, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয়ভাবে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481