ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার ৪টি আসনেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান এ ফলাফল ঘোষণা করেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এ বি এম আশরাফ উদ্দিন নিজান নির্বাচিত হন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) ৮৬ হাজার ৮১১ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ৫৯ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পান। খায়ের ভূঁইয়া জেলা কমিটির সাবেক সভাপতি এবং সাবেক তিনবারের এমপি ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহ্বায়ক ছাড়াও দুইবারের সাবেক এমপি।

লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আশরাফুর রহমান হাফিজ উল্যা পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে সেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার

আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুর জেলার ৪টি আসনেই বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাছান এ ফলাফল ঘোষণা করেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে এ বি এম আশরাফ উদ্দিন নিজান নির্বাচিত হন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) ৮৬ হাজার ৮১১ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ৫৯ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পান। খায়ের ভূঁইয়া জেলা কমিটির সাবেক সভাপতি এবং সাবেক তিনবারের এমপি ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট। এ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির আহ্বায়ক ছাড়াও দুইবারের সাবেক এমপি।

লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আশরাফ উদ্দিন নিজান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজার ২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আশরাফুর রহমান হাফিজ উল্যা পেয়েছেন ৭০ হাজার ৭৬৫ ভোট।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481