ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থীর বক্তব্য ঘিরে আলোচনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিলাল উদ্দিন,
সিলেট প্রতিনিধি :
সিলেট-৪ আসনের ধানের শীষের প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী বক্তব্যে বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটগ্রহণের দিন তাঁর পক্ষ থেকে নিয়োজিত মহিলা পোলিং এজেন্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, ভোটকেন্দ্রে প্রকৃত ভোটার শনাক্তকরণের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান মেনে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি বিশেষ করে মহিলা ভোটারদের ক্ষেত্রে যথাযথ পরিচয় নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য তাঁর মহিলা পোলিং এজেন্টদের অনুরোধ করেন।
প্রার্থীর এ বক্তব্য ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিভিন্ন মহল নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত বিধিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য, আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৪ আসনসহ সারাদেশে প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থীর বক্তব্য ঘিরে আলোচনা

আপডেট সময় ০১:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬