বুলবুল আহম্মেদ শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেছেন, তিনি নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য নতুন শিল্প-কারখানা স্থাপনসহ টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে শাজাহানপুর উপজেলার গোহাইল আতাইল বাজারে এবং বিকাল ৪টায় গাবতলী উপজেলার রামেশ্বরপুর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ ও পথসভা শেষে তিনি এ প্রতিশ্রুতি দেন।
গোলাম রব্বানী বলেন, নির্বাচিত হলে বগুড়া-৭ আসনকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে, সে ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং নারীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা বা হুমকি-ধামকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া-৭ আসন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, গোহাইল ইউনিয়ন আমীর হাফেজ আব্দুর রশিদ, খরনা ইউনিয়ন আমীর নজরুল ইসলাম, রামেশ্বরপুর ইউনিয়ন আমীর মাওলানা দেলাওয়ার হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক হাবিবুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও দুপুর ১২টায় শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এবং দুপুর ২টায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন গোলাম রব্বানী।
নিজস্ব সংবাদ : 

















