ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে সেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, শেরপুর |
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শেরপুর জেলা সেচ্ছাসেবক দল শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শুক্রবার প্রথম প্রহরে সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন-অর রশিদ মামুন ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় নেতারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের সেই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে সেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

শেরপুরে সেচ্ছাসেবক দলের পুষ্পস্তবক অর্পণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

আপডেট সময় ০৫:২৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

জেলা প্রতিনিধি, শেরপুর |
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শেরপুর জেলা সেচ্ছাসেবক দল শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শুক্রবার প্রথম প্রহরে সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে সমবেত হয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন-অর রশিদ মামুন ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় নেতারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের সেই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনার প্রাঙ্গণে ছিল নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481