ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | শেরপুর

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শেরপুর শহর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন এবং নবনির্বাচিত দপ্তর সম্পাদক সুমন তালুকদারকে বাগরাকসা মহল্লা বিএনপির উদ্যোগে আন্তরিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুর, জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা সমবায় দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি নয়ন তালুকদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আব্দুল মোতালেব, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জিহান, শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিয়ামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা নবনির্বাচিত দুই নেতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁদের দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের মাধ্যমে শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠনে পরিণত হবে। পাশাপাশি মালিকদের স্বার্থ সংরক্ষণ, পরিবহন খাতের উন্নয়ন এবং সংগঠনের সেবার মান বৃদ্ধিতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

সংবর্ধনার জবাবে সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন বলেন,
“এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত সম্মান ও অনুপ্রেরণার। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করব। শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতিকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল মালিককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”

নবনির্বাচিত দপ্তর সম্পাদক সুমন তালুকদার তাঁর বক্তব্যে বলেন,
“আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে কাজ করব। সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং মালিকদের সহযোগিতা নিয়ে আমরা একটি কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁদের দক্ষ নেতৃত্বে শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আগামী দিনে আরও সুসংগঠিত, গতিশীল ও মালিকবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ট্যাগস :

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০২:০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬