ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ রওয়ানা করেন তিনি। এসময় বিমান বন্দরে তাকে বিদায় জানান তার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি ৮ জানুয়ারি লন্ডনে যান। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তিনি (ম্যাডাম) আগামীকাল (মঙ্গলবার) কাতার রয়েল অ্যাম্বুলেন্সের এয়ার ক্রাফটে সকাল ১০টায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন। আমরা আশা করছি যে, সময়মতোই ঢাকায় পৌঁছাবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

আপডেট সময় ১১:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫