ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

আজিমপুর কবরস্থানে জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না।

বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের অন্যায় ও দমন-পীড়নের বিচার না হলে জালিমরা আবারও ফিরে আসবে এবং নিরীহ মানুষকে নিপীড়নের শিকার হতে হবে।

জামায়াতে আমির জানান, মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। আওয়ামী সরকারের হেনস্তা, ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মজলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন তিনি। আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবে। কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না।

তিনি আরও বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি। আমাদের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে। জেলে হত্যা করা হয়েছে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

আপডেট সময় ১০:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫