ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাভারের ব্যাংক কলোনি পানির নিচে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে সাভারের গুরুত্বপূর্ণ এলাকা ব্যাংক কলোনিতে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন গলিপথ পানিতে তলিয়ে গেছে। দোকানপাট, বসতবাড়ি এবং চলাচলের রাস্তা সবই এখন পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা সৃষ্টির পেছনে অন্যতম কারণ অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পরিকল্পনার অভাব।

বৃহস্পতিবার রাতে তোলা ছবিতে দেখা যায়, দোকানগুলো আধা-খোলা অবস্থায় রয়েছে এবং অনেকেই পানির মধ্যে দাঁড়িয়ে অসহায়ভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন। দোকানিরা জানান, পানির কারণে ব্যবসা চালানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। কেউ কেউ বাধ্য হয়ে দোকান বন্ধ রাখছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পৌরসভার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।”

সাভার পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

সাভারের ব্যাংক কলোনি পানির নিচে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় ০৩:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে সাভারের গুরুত্বপূর্ণ এলাকা ব্যাংক কলোনিতে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন গলিপথ পানিতে তলিয়ে গেছে। দোকানপাট, বসতবাড়ি এবং চলাচলের রাস্তা সবই এখন পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা সৃষ্টির পেছনে অন্যতম কারণ অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও সঠিক পরিকল্পনার অভাব।

বৃহস্পতিবার রাতে তোলা ছবিতে দেখা যায়, দোকানগুলো আধা-খোলা অবস্থায় রয়েছে এবং অনেকেই পানির মধ্যে দাঁড়িয়ে অসহায়ভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন। দোকানিরা জানান, পানির কারণে ব্যবসা চালানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। কেউ কেউ বাধ্য হয়ে দোকান বন্ধ রাখছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পৌরসভার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না।”

সাভার পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481