ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ, আতঙ্কিত স্থানীয়রা

সাভারে সোমবার (২ জুন) তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আফরোজা আকতার (১০)। সে পৌর এলাকার ডগরমোড়ার উদয়ন স্কুলের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , আফরোজার মা গার্মেন্টস কর্মী এবং বাবা ক্ষুদে ব্যবসায়ি। সোমবার সকালে বাবা-মা কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর যখন দরজা খুলছিলনা। তখন দরজা ভেঙ্গে ফ্যানের সাথে আফরোজার ঝুলন্ত লাশ দেখতে পান।

মাত্র ১০ বছর বয়সী মেয়ের এমন দৃশ্য দেখে পরিবার ও এলাকা-বাসীর মাঝে শোকের ছায়া।

সাভার মডেল থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, ময়না তদন্তের পর রিপোর্টে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত রহস্য।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাভারে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ, আতঙ্কিত স্থানীয়রা

আপডেট সময় ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫