ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর পৌরসভা কসবা কাঠঘরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট, শিশুসহ আহত-১৩

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শেরপুর সদর (শেরপুর), ৩০ জানুয়ারি ২০২৬:
শেরপুর সদর উপজেলার কসবা কাঠঘর এলাকায় আনোয়ার হোসেনের বসত বাড়িতে পূর্বপরিকল্পিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বেলা আনুমানিক ১১টার দিকে কতিপয় দুষ্কৃতকারী এ হামলা চালায়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, একদল সন্ত্রাসী হঠাৎ করে আনোয়ার হোসেনের বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা বসতবাড়ির ৩২ হাত দীর্ঘ বারান্দাসহ টিনসেড ঘর ভাঙচুর করে এবং নগদ প্রায় ৬ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান আসবাবপত্রসহ মোট আনুমানিক ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

হামলার ঘটনায় শিশুসহ মোট ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু রুমাইছা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুর পৌরসভা কসবা কাঠঘরে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট, শিশুসহ আহত-১৩

আপডেট সময় ০৯:৪৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬