“গাছ লাগান পরিবেশ বাঁচান” এটি কথায় থাকলেও কাজে নেই মিল।গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর টু সোনার হাট রাস্থার মধ্য লাবু নামক স্থানের অলিউর রহমানের বাড়ির উত্তরে রাস্থার পশ্চিম পাশ থেকে কেটে নেওয়া হয় সরকারি গাছ।এই বনাঞ্চল দেখা শুনার দায়িত্বে আছেন লাবু গ্রামের রমিনা বিবি।
তার ছেলের নাম রবিউল অরফে কালা(৩৮)। এই কেয়ার টেকারের ছেলে কালা বিভিন্ন সময়ে সরকারি গাছ কেটে বিক্রয় করে। ঐ ওয়ার্ডের ইউপি সদস্য প্রায় সময় গাছ কাটতে হাতে নাতে ধরে ও প্রশাসনের কাছে জানিয়েছেন। কিন্তু রবিউল অরফে কালা (৩৮) সেই আইনের তোয়াক্কা না করে এভাবে প্রায় সময় সরকারি গাছ কেটে বিক্রয় করে।
জানা যায় যে, সে দশ হাজার টাকার গাছ বিক্রয় করে অদৃশ্য কোনো কর্মকর্তাকে দুই হাজার টাকা দিয়ে মেনেজ করে দিনের পর দিন এভাবেই সরকারি গাছ আত্বসাত করতেছে। ঘটনা সম্পর্কে রবিউল কে কল দিয়ে সত্যতা নিশিত করতে চাইলে সে বলে এটি সরকারের গাছ নয়।কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদ এর মেম্বার এটি নিশিত করেন যে এটি সরকারি রাস্থার গাছ।স্থানীয় লোকেরা বলে যে, যাকে পাহারাদার দেওয়া হলো সরকারি সম্পদের সে যদি এমন করে তাহলে এক সময় গাছপালা উজাড় হয়ে যাবে।
পাশাপাশি তাপমাত্রা বিরোপ প্রবাহ সৃষ্টি হবে।তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের উচিৎ দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করা।
মো: বিলাল উদ্দিন, ক্রাইম রিপোর্টার, গোয়াইনঘাট উপজেলা 















