ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মদনে গোয়াল ঘর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মদনে গোয়াল ঘর থেকে সৌরভ নামের এক ছয় বছর বয়সী শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে মরদেহটি স্থানীয়রা উদ্ধার করে।

সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। সৌরভের মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির ছাত্র। প্রতিদিনের মত সৌরভ সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষিকার কাছে
প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায়৷ পরে দোকান থেকে আর বাড়ি আসেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়াল ঘরে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াল ঘরের মালিক বনার চৌধুরী জানান, আমি গোয়াল ঘর পরিষ্কার করে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হয়নি।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হউক।

শিশুটির বাবা সৈইবুল্লাহ জানান, আমার শিশু সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোন শত্রুও নাই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দেওসহিলা গ্রামে গোয়াল ঘর থেকে সৌরভ নামে এক শিশুর মরদেহ পাওয়া খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুর পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার মদনে গোয়াল ঘর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫