ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ববি প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ববিসাসের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “মাতৃভাষার জন্য পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো রাজপথে। সেইসমস্ত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তবে বছরে একদিন শ্রদ্ধা নিবেদনের মধ্যই  দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষায় আমাদের সারাবছরই সচেষ্ট থাকতে হবে।”

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের স্মরণে ববিসাসের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

ববি প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ববিসাসের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে সমিতির সদস্যরা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ রানা ও দপ্তর সম্পাদক এনামুল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ববিসাসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, “মাতৃভাষার জন্য পৃথিবীতে একমাত্র জাতি হিসেবে বাঙালিরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো রাজপথে। সেইসমস্ত বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তবে বছরে একদিন শ্রদ্ধা নিবেদনের মধ্যই  দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষায় আমাদের সারাবছরই সচেষ্ট থাকতে হবে।”

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, রেজিস্ট্রার ও প্রক্টরসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন বিভাগ, ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন  ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481