ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে স্ত্রী পলাতক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মতলব উত্তরে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিল তার দ্বিতীয় স্ত্রী। রবিবার (২৩ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে স্বামী মোঃ উজ্জ্বলের বাড়িতে এ পৈষাসিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী কল্পনা বেগম ও শশুর বাবর আলী পলাতক রয়েছে।
জানা গেছে, মোঃ উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে কিছুদিন যাবৎ কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাবুর আলীর বাড়িতে বসবাস করছিলেন।
সোমবার গভীর রাতে রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানায়।
তাৎক্ষণিকভাবে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাত নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, এটি একটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। স্বামী উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তসাপেক্ষ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে স্ত্রী পলাতক

আপডেট সময় ১২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫