বুলবুল আহম্মেদ শাজাহানপুর (বগুড়া ) প্রতিনিধি :
শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নতুন বছরের প্রকাশনা উপহার প্রদান করা হয়েছে। সোমবার, শাজাহানপুর উপজেলার পুলিশ কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদের হাতে প্রকাশনা উপহার তুলে দেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শহর শাখার সভাপতি মো. আবু সাইম, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মো. যোবায়ের রহমান, উপজেলা পশ্চিম শাখার সভাপতি শোয়াইব ইসলাম, উপজেলা পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, উপজেলা দক্ষিণ শাখার অফিস সম্পাদক মো. ফাহিম, অর্থ সম্পাদক আব্দুল বারী, স্পোর্টস সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ছাত্র সমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে ইসলামী ছাত্র শিবির নিয়মিতভাবে প্রকাশনা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ ধরনের প্রকাশনা কার্যক্রমের মাধ্যমে ছাত্র সমাজের মাঝে সুস্থ, নৈতিক ও সঠিক দৃষ্টিভঙ্গির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন শিবির নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদ : 

















