ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ জালালণউদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে গোলাম আজম (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। গ্রেপ্তার আসামি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ পুলিশের একটি চৌকস দল কৃষক সেজে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার এক বছরের কারাদ- এবং ১ হাজার টাকা অর্থদ-ের রায় ঘোষণা করেন আদালত। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদ-ের নির্দেশ দেয়া হয়। তিনি আরও জানান, রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ তাকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বোয়ালমারীতে কিশোর শ্রমিককে ‘পায়ুপথে বাতাস ঢুকিয়ে’ হত্যা; প্রধান অভিযুক্ত রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

আপডেট সময় ০৬:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ জালালণউদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে গোলাম আজম (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। গ্রেপ্তার আসামি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর গ্রামের মোখলেশুর রহমানের ছেলে। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শিবগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ পুলিশের একটি চৌকস দল কৃষক সেজে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার এক বছরের কারাদ- এবং ১ হাজার টাকা অর্থদ-ের রায় ঘোষণা করেন আদালত। অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদ-ের নির্দেশ দেয়া হয়। তিনি আরও জানান, রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২০২৩ সালের ৩ মার্চ মাদকসহ তাকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনী।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481