ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ইয়াবা ও উইনকেরেক্সসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধিঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক দুটি অভিযানে গাইবান্ধা ও দিনাজপুর থেকে ৩৯৫ পিস ইয়াবা ও ৩৬৪ বোতল উইনকেরেক্স (ফেন্সিডিলজাতীয়) জব্দ করা হয়েছে। এ সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্র ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা সদর থানাধীন কামারজানি বাজার এলাকায় অভিযান চালায়। ব্রহ্মপুত্র নদীর পূর্ব পাশে কড়াইবাড়ি চর এলাকায় দুই ব্যক্তির দেহ তল্লাশি করে দুটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকেটে থাকা ৩৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার হন মো. ইমান হোসেন (৩৮) ও মো. আজম আলী (৩৪)। তাঁদের বাড়ি কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি এলাকায়।

এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে ২৩ ডিসেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে দিনাজপুরের কোতয়ালী থানার দক্ষিণ দাইনুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দুই আসামির বসতঘরের খাটের নিচে রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৬৪ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। গ্রেপ্তার হন মো. জালাল (২৫) ও মো. মোশারফ হোসেন (৫৫)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তারা মাদক পরিবহন ও ব্যবসার জন্য নানা কৌশল ব্যবহার করতেন।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি শেষে সংশ্‌যাবদকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ইয়াবা ও উইনকেরেক্সসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫