নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে।
জেলায় মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসনভিত্তিক তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন,
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন:
মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন,
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জামায়াতে ইসলামীর মাজেদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, আরেফিন আজিজ সরদার, মোস্তফা মহসিন, জেএসডির আব্দুল মান্নান এবং পরমানন্দ দাস।
গাইবান্ধা-২ (সদর) আসন:
৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন,
বিএনপির আনিসুজ্জামান খান বাবু, জামায়াতে ইসলামীর মো. আব্দুল করিম, জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার, সিপিবির মিহির কুমার ঘোষ, বাসদের আহসানুল হাবীব সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম মিয়া।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসন:
এ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন,
বিএনপির ডা. ময়নুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর মাওলানা নজরুল ইসলাম লেবু, গণঅধিকার পরিষদের সবুজ মিয়া, ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।
গাইবান্ধা-৪ আসন:গোবিন্দগন্জে
৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন,
বিএনপির শামীম কায়ছার লিংকন, জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির হুমাউন কবীর সরকার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ, মোস্তাফিজার রহমান ও ফারুক কবির আহমেদ।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন:
সবচেয়ে বেশি প্রার্থী এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন-মোট ৯ জন। তারা হলেন,
বিএনপির ফারুক আলম সরকার, জামায়াতে ইসলামীর আব্দুল ওয়ারেছ, বাসদের রাহেলা খাতুন, ওয়াকার্স পার্টির মাসুদার রহমান প্রধান, খেলাফত মজলিসের আবু ইউসুফ এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত,মোহাম্মদ আলী,হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদৌলা সাজু।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহ শেষ হলেও প্রার্থীদের বৈধতা যাচাইয়ের প্রক্রিয়া চলমান থাকবে। নির্বাচনী মাঠ ইতিমধ্যেই সক্রিয় ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
নিজস্ব সংবাদ : 












