ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ

– ‎গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎শুক্রবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

‎মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ৫ জন এবং গাইবান্ধা-০২ সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ‎গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োজিত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমান, সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও মো. মোস্তফা মহসিন, দলের মনোনয়ন সঠিক না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
‎গাইবান্ধা-০২ সদর আসনে দলের মনোনয়নপত্র সঠিক না থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী একেএম গোলাম আযমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।

‎উল্লেখ্য, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ ও গাইবান্ধা-০২ সদর আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুরে সরক নির্মাণে নিম্নমানের খোঁয়া ব‍্যবহারের অভিযোগ

গাইবান্ধায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন, ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ০১:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬