নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে “গোড়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদেরকে সরকারি চাকুরী বিধি অমান্যের দায়ে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
গত ২২/১/২৬ ইং তারিখে এক তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়,সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের “গোড়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি” নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিকাল ৩’১৭ মিনিটে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে গেছেন।দেখা মেলে স্থানীয় ২/৩ জন অভিভাবকের সাথে। কয়টায় ছুটি দেয়া হয় জানতে চাইলে তারা বলেন-প্রতিদিন ৩ টা, সাড়ে ৩ টায় ছুটি দেন। সরকারি চাকুরী বিধি অমান্য করে স্কুল ছুটির ব্যাপারে “সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার”(এটিও) মোঃ ফিরোজ কবির গত ২৫/১/২০২৬ ইং তারিখে -কেন নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়ে শিক্ষকরা চলে গেছেন তার সন্তোষজনক জবাব ৫ কর্মদিবসের চেয়ে কারন দর্শানো নোটিশ দিয়েছেন।এ ব্যাপারে বিধি মোতাবেক পরবর্তী আইনী নিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজ কবিরসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সচেতন মহল।
সাঘাটায় “গোড়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে শো’কোজ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:২০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- ৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত













