নয়ন হোসেন
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা চৌরঙ্গী বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে জনগণকে সচেতনভাবে ভোট প্রদান করার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনাও দেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা এবং বিপুল সংখ্যক সমর্থক। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, সামনে আরও ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসভা আয়োজন করা হবে।
নিজস্ব সংবাদ : 












