ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় এসিল্যান্ডের দোহাই দিয়ে মাটি কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা থেকেঃ- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর পশ্চিম পাড়া গ্রামে তানজিদ আল জামান নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ভেকু দিয়ে মাটি কর্তন করে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। ফলে ধুলা বালিতে যাতায়াতের রাস্তা বিনষ্টসহ পরিবেশ দুষিত হয়। এ ছাড়াও আসন্ন বর্ষা মৌসুমে যাতায়াতে চরম ভোগান্তির আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে মাটি খেকো তানজিদ আল জামানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন-এ প্রজেক্টে মাটি কর্তনের জন্য সাঘাটা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অনুমতি নেয়া আছে। অন্যদিকে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবির ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রতন কুমার দত্তকে জিজ্ঞাসা করলে তারা বলেন-অবৈধ ভাবে মাটি কর্তন ও বিক্রির কোন সুযোগ নেই।খুব দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এরই প্রেক্ষিতে ২৩/২/২০২৬ ইং সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রতন কুমার দত্ত থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ ভাবে মাটি কর্তনের দায়ে তানজিদ আল জামান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটায় এসিল্যান্ডের দোহাই দিয়ে মাটি কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় ০৯:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬