নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধা টু দাড়িয়াপুর রোড কদমতলীর উত্তর পাশে গাইবান্ধা ফিলিং ষ্টেশনটি অবস্থিত। যার প্রোপাইটার এ.এস.এম নাজমুল হুদা নয়ন। উক্ত জ্বালানি ও তেলের পাম্পে দেদারছে খোলা ড্রাম/বোতলে বিক্রি করা হচ্ছে পেট্রোল ও ডিজেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
জানা গেছে,গত ৫/৩/২৬ ইং অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কর্মরত কর্মচারীরা কালোবাজারে ড্রামে খোলা পেট্রোল ও ডিজেল বিক্রি করিতেছেন।লাইসেন্স বা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই কেন অবৈধ ভাবে বিক্রি করছেন জানতে চাইলে তারা বলেন -মালিককে প্রশ্ন করেন আমরা জানিনা। উক্ত ফিলিং ষ্টেশনের প্রোপাইটার এ.এস.এম নাজমুল হুদা নয়নকে মোবাইল ফোনে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন-আমরা মালিক সমিতির সিদ্ধান্তমতে বিক্রি করিতেছি। অন্যদিকে গাইবান্ধা পেট্রোল, ডিজেল ও জ্বালানি মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন,এটা গুরুতর অপরাধ। খোলা পেট্রোল ও ডিজেল বিক্রি করা যাবে না বলে এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর আইনী ব্যবস্থা নিবেন এটাই সকলের প্রত্যাশা।
গাইবান্ধা ফিলিং ষ্টেশনে খোলা পেট্রোল, ডিজেল বিক্রির অভিযোগ-দেখার যেন কেউ নেই
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- ৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত












