নুরুল ইসলাম,গাইবান্ধা ঃ- দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কর্তৃক গত ১০/০৩/২০২৬ ইং তারিখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিবাদকে সামনে রেখে দিবসটি পালনের অংশ হিসেবে র্যালি , আলোচনা সভা,অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এবং সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান,।
জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত।
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত












