ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ-
গাইবান্ধা গনপুর্তের সরকারি ভবনে ফ্লাগ স্ট্যান্ড থাকলেও টাঙানো হয় না জাতীয় পতাকা। অফিসের ভেতরে দৈনন্দিন সকল কাজকর্ম চলছে। দফতরের কর্তারা বিভিন্ন ফাইলপত্রে স্বাক্ষর করছেন- আলোচনা চলছে নানা বিষয়ে। অফিসের সব কাজ হয়, শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এই চিত্র গাইবান্ধা জেলা শহরস্থ গনপুর্ত নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। গত ২৫/৩/২৬ ইং সরেজমিনে গিয়ে জানা গেছে,উক্ত কার্যালয়ে নির্দিষ্ট স্থান ও পতাকা উত্তোলনের ফ্লাগ স্ট্যান্ড থাকলেও কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে না। সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে গাইবান্ধার গনপুর্ত বিভাগের বড়বাবু নুরুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী ও নাইড গার্ডসহ অনেকেই মনে করেন, শুধুমাত্র বিশেষ দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। সব কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধ্যবাধকতা নেই বলে জানান তারা।
গণপুর্ত সরকারি দপ্তরে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না করা বা পতাকাবিধি লঙ্ঘন করা গুরুতর অপরাধ। আইন অনুযায়ী, সরকারি ও আধা-সরকারি ভবনসমূহে প্রতিদিন পতাকা উত্তোলন বাধ্যতামূলক। অনিয়মের অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং জরিমানার নজির রয়েছে।
যথাযথ নিয়মে পতাকা উত্তোলন না করা বা পতাকা না উত্তোলন করা রাষ্ট্রীয় আইন ও জাতীয় পতাকাবিধি (Flag Rules) এর সুস্পষ্ট লঙ্ঘন।
জাতীয় পতাকা প্রতিদিন উত্তোলনযোগ্য এবং বিশেষ দিবসগুলোতে এটি বাধ্যতামূলক।
গাইবান্ধা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী(অতিরিক্ত দায়িত্ব) বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা নেন।
সচেতন বিজ্ঞ মহল জানান, সরকারি অফিস-আদালতে সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে। যে-সব অফিস বা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না তিনি বা তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত। তাদের কাছ থেকে জনসাধারণও সেবা পায় না।তাই বিষয়টি আমলে নিয়ে বিধি মোতাবেক দায়ী কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ট্যাগস :

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

গাইবান্ধা গনপুর্ত ভবনে উড়ে না জাতীয় পতাকা

আপডেট সময় ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481