ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।

‎বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

আপডেট সময় ০৮:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫