ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর শহরে পুলিশের হাতে আটক হওয়া কিশোর গ্যাং সদস্যদের ছিনিয়ে নেয় তার সহযোগিরা

চাঁদপুর শহরে পুলিশের হাতে আটক হওয়া কিশোর গ্যাং সদস্যদের ছিনিয়ে নিয়ে গেছে তাদের সহযোগীরা। তারা পুলিশের উপর রেললাইনের পাথর নিক্ষেপ করতে থাকে। পরে স্থানীয় জনতা পুলিশের সাথে একসাথ হয়ে তাদের ধাওয়া করলে কিশোর অপরাধীরা পালিয়ে যায়। চাঁদপুর শহরের ছায়াবাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ মে ২০২৫) বিকেল ৫টার সময় ছায়াবাণী মোড় রেললাইনের পাশে ঘটে এ ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর শহরস্থ ছায়াবাণী মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের অবস্থানের সংবাদ পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫ জন অজ্ঞাত কিশোরকে আটক করা হয়। তাৎক্ষণিক অপরাপর কিশোর সদস্য পুলিশের উপর চড়াও হয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় এবং রেললাইন হতে পাথর নিক্ষেপ করে। পুলিশের উপর হামলা দেখে স্থানীয় লোকজন কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া করলে তারা ওই এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর কিশোর অপরাধীদের ধরতে থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

চাঁদপুর শহরে পুলিশের হাতে আটক হওয়া কিশোর গ্যাং সদস্যদের ছিনিয়ে নেয় তার সহযোগিরা

আপডেট সময় ১১:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫