ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর পর কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

বুরহান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি
————————–
দীর্ঘ দুই দশক পর কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩১ মে (শনিবার) কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।
তিনি বলেন, “দীর্ঘ ২০ বছর পর কিশোরগঞ্জে এই পরিসরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের ৫ আগস্টের ‘জুলাই বিপ্লব’-এর পর থেকে জেলায় দাওয়াতি কার্যক্রম জোরদার হয়েছে, যা নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে। আল্লাহর অশেষ কৃপায় আমাদের সামনে নতুন সুযোগ এসেছে।”
তিনি আরও জানান, সম্মেলনকে সফল করতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে এবং প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—কিশোরগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী প্রফেসর ডা. জিহাদ খান, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী এডভোকেট রুকন রেজা শেখ, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, শহর আমীর আ. ম. ম. আব্দুল হক, প্রচার সেক্রেটারি ও সাংবাদিক শামসুল আলম সেদিন, সদর উপজেলা আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট খালেদ হাসান জুম্মন, অফিস সম্পাদক মাওলানা এ. কে. এম. সানাউল্লাহ এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০ বছর পর কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে

আপডেট সময় ০৮:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫