ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রীসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ৩ জুন-২০২৫ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, তার স্ত্রী হাসু ইসলাম, সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম,ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (৬৭), যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার, নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ, সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি মোঃ কবির হোসেন, আপেল রানী সাহা, তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা অপু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মোঃ আলী, মোঃআলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ এবং মো. মাসুদুর রহমান শাহ।
এদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুদক পৃথক সাতটি আবেদনের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে, আবেদনের ওপর শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আদেশ দেন।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রীসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত

আপডেট সময় ০৮:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫