ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র গরম উপেক্ষা করে শেরপুর জেলা বিএনপির আনন্দ মিছিলে মানুষের ঢল

তীব্র রোদ ও গরম উপেক্ষা করে নবগঠিত শেরপুর জেলা বিএনপিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। গত ৫ জুন কেন্দ্রীয় বিএনপি শেরপুর জেলার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার পর ১১ জুন রোজ বুধবার এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের থানা মোড়ে ও বিএনপি পার্টি অফিসের সামনে জমায়েত হন নেতা-কর্মীরা। অর্ধলক্ষাধিক নারী-পুরুষ এই জমায়েতে অংশ নেন। নবগঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ওয়ারেছ আলী মামুন। আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজুলুর রহমান তারা, যুগ্ন আহবায়ক মো: কামরুল হাসান, ফাহিম চৌধুরী, সাইফুল ইসলাম, প্রমুখ।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে শেরপুর সদর আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি নিজেকে আগামী দিনে বিএনপির মনোনয়ন দাবি করে বলেন, কোনও দ্বন্দ্ব-সংঘাত নয়। যিনি আগামী দিনে দলের মনোনয়ন পাবেন আমরা তার হয়েই নির্বাচন করব।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

তীব্র গরম উপেক্ষা করে শেরপুর জেলা বিএনপির আনন্দ মিছিলে মানুষের ঢল

আপডেট সময় ০৫:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫