ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল
উপজেলায় লুডো খেলা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ জুন ২০২৫)সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে নয়নপুর গ্রামের আমিনুল ইসলাম ও ইয়াসিন (২৮) টাকা নির্ধারণ করে লুডো খেলায় অংশ নেন। খেলায় আমিনুল পরাজিত হলে ইয়াসিন তার পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আমিনুল ক্ষিপ্ত হয়ে ইয়াসিনকে মারধর করে সেখান থেকে চলে যান।

পরে ইয়াসিন স্থানীয়দের কাছে বিচার প্রার্থনা করলে আমিনুল আরও উত্তেজিত হয়ে ওঠেন। যদিও রাতেই স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

ঘটনার মীমাংসার জন্য রবিবার সকাল নির্ধারণ করা হলেও তার আগেই ভোরে আমিনুলের অনুসারীরা ইয়াসিনের বাড়িতে হামলা চালায়। এসময় ইয়াসিনপক্ষ প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

লুডো খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১৬

আপডেট সময় ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫