ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে পরকীয়া মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক আটক কারাগারে প্রেরণ

ঝালকাঠির নলছিটি উপজেলাধীন পরকীয়া ও স্বর্ণালঙ্কার চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ। শনিবার (২১ জুন) নলছিটি থানাধীন ৯নং দপদপিয়া ইউনিয়নে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন নলছিটি উপজেলাধীন ৯নং দপদপিয়া ইউনিয়নের পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের কন্যা নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের পুত্র মো. জাহিদুল ইসলাম (২৫)।

বাদীর আইনজীবী এ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রবিবার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন না নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন

প্রসঙ্গত, একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফেরিঘাট এলাকার কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা তার অনুপস্থিতিতে স্ত্রী নাছরিনের পরকীয়ায় জড়িয়ে পড়া, প্রেমিককে বাড়িতে এনে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ তাদের আটক করে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠিতে পরকীয়া মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক আটক কারাগারে প্রেরণ

আপডেট সময় ০৯:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫