ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মাদক কারবারিকে ছেড়ে দিলেন চেয়ারম্যান, এলাকায় ক্ষোভ-সমালোচনা

পঞ্চগড়ে মাদকসহ আটক এক কারবারিকে ছেড়ে দিয়েছেন সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদক কারবারিসহ চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আটককৃত মাদক কারবারির নাম আনোয়ার হোসেন দোয়েল (৩৫), তিনি চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া এলাকার মৃত ঝেচু মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আনোয়ার হোসেন দোয়েল ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে ফুলবরপাড়া এলাকায় যান। সেখানে স্থানীয় যুবক আসাদুর রহমান, মোজাহার আলী ও গ্রাম পুলিশ সদস্য মাসুম ইসলামসহ কয়েকজন তাকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন। পরে তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চাকলাহাট ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আসাদুর রহমান জানান, “সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় গরুটি উদ্ধার করা হয়। তখন থানার ওসি আমাদের মাদকবিরোধী কমিটি গঠনের পরামর্শ দিয়েছিলেন। যদিও কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন হয়নি, তবে আমরা ইতোমধ্যে মাদকবিরোধী কার্যক্রম শুরু করেছি।”

গ্রাম পুলিশ সদস্য মাসুম ইসলাম বলেন, “স্থানীয় যুবকদের সহযোগিতায় মাদকসহ ওই যুবককে আটক করে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করি।”

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “এবারের মতো তাকে শাসন করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এলাকার মাদক কারবারিদের তালিকা এবং আটককৃত চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট থানায় জমা দিয়েছি।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “মাদক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার চেয়ারম্যানের নেই।”

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাদক কারবারিকে ছেড়ে দিলেন চেয়ারম্যান, এলাকায় ক্ষোভ-সমালোচনা

আপডেট সময় ০৯:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫