ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রথযাত্রা মহোৎসব-২০২৫ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব আসন্ন রথযাত্রা মহোৎসব-২০২৫ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেল ৪ ঘটিকায় শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ অতীত অভিজ্ঞতার আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা ও করণীয় বিষয়সমূহ পুলিশ সুপার মহোদয়য়ের নিকট তুলে ধরে
বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার মহোদয় “রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব। এই উৎসব যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রেখে জেলা পুলিশ সর্বদা সজাগ থাকবে।” তিনি আরও জানান, রথযাত্রা চলাকালীন সময়ে প্রতিটি রথযাত্রার রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে। এছাড়াও, সভায় শোভাযাত্রার শৃঙ্খলা বজায় রাখা, ট্র্যাফিক ব্যবস্থাপনা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখা ও বিভিন্ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

রথযাত্রা মহোৎসব-২০২৫ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫