পঞ্চগড় প্রতিনিধি: শাহিনুর রহমান
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য বেলা ৩টায় হাড়িভাসা হাই স্কুল মাঠে আয়োজিত এই গায়েবানা জানাজায় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকসহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।
জানাজা চলাকালে পুরো এলাকায় এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। অনেককে চোখের পানি ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষও জানাজায় অংশ নেন।
গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ করবে।
নিজস্ব সংবাদ : 












