ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টে জেলা প্রশাসকের নির্দেশনা—রাষ্ট্রীয় শোক পালনে পঞ্চগড়ে সব ধরনের উৎসব-আনুষ্ঠানিকতা স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে পঞ্চগড় জেলায় সকল প্রকার সরকারি ও বেসরকারি অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুদজ্জামান মহোদয় তার অফিসিয়াল ফেসবুক পোস্টে এ সংক্রান্ত নির্দেশনা দেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আজ সারাদেশের মতো পঞ্চগড়েও সরকারি ছুটি ও রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে এবং আগামীকাল ও পরশুদিনও শোক পালন অব্যাহত থাকবে।
পোস্টে আরও বলা হয়, আজ ৩১ ডিসেম্বর ২০২৫। রাত ১২টা পার হলেই নতুন বছরের সূচনা হলেও রাষ্ট্রীয় শোক পালনের সঙ্গে সাংঘর্ষিক কোনো ধরনের উৎসব বা অনুষ্ঠান না করার জন্য পঞ্চগড়বাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে পটকা ফোটানো, আতশবাজি করা ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড় শহরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কেউ জনউৎপাত বা পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।
রাষ্ট্রীয় শোক পালনে সবার সহযোগিতা কামনা করেছে

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেসবুক পোস্টে জেলা প্রশাসকের নির্দেশনা—রাষ্ট্রীয় শোক পালনে পঞ্চগড়ে সব ধরনের উৎসব-আনুষ্ঠানিকতা স্থগিত

আপডেট সময় ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬