ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ (গংগাচড়া) আসনের দাখিল করা নয়টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।এদিন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জানা যায়, দ্বৈত নাগরিকপত্র সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান। বাকি ৮টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন– বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব, নাগরিক পার্টির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ মার্কসবাদীর আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান জানান, আটটি মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র বাতিল করায় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী অভিযোগ করে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঘোষণা দিয়েছিলেন, দাখিলকৃত মনোনয়নপত্রে বড় ধরনের ভুল না থাকলে মনোনয়নপত্র বাতিল করা হবে না। এভাবে অনেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার সামান্য ত্রুটি থাকার পরেও আমার পত্রটি বাতিল করে আমার প্রতি অবিচার করা হয়েছে।’

তিনি জানান, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। তিনি ন্যায্য বিচার পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি, এই আশাবাদ ব্যক্ত করেন মঞ্জুম আলী।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬