ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

এদিকে জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিবির সামনে নিরীহ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যা ৬ টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন ও দপ্তর সম্পাদক সুমনকে ফুলেল শুভেচ্ছা

বৈষম্যবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫